নিউজ ডেস্ক:
জরুরি কাজের জন্য আগামী রবিবার সোনারগাঁওয়ে ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গণমাধ্যমকে এক বিজ্ঞপ্তিতে এটি নিশ্চিত করেছে গ্যাস বিতরণ কোম্পানি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
আগামী রবিবার (১৪ নভেম্বর) সোনারগাঁওয়ে রাত ১০টা থেকে সকাল ০৬টা পর্যন্ত, নারায়ণগঞ্জ শিল্প এলাকায় সকল শ্রেণি গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এবং আশপাশের এলাকায় কম গ্যাসের চাপ কম থাকার ও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।