শিক্ষিত সমাজ গঠনে ভূমিকা রাখতে চান সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী জাকিয়া সুলতানা - News Of Sonargaon

শিরোনাম

Monday, November 8, 2021

শিক্ষিত সমাজ গঠনে ভূমিকা রাখতে চান সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী জাকিয়া সুলতানা

শিক্ষিত সমাজ গঠনে ভূমিকা রাখতে চান সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী জাকিয়া সুলতানা

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা: 

আসন্ন ইউপি নির্বাচনে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী মোছা. জাকিয়া সুলতানা অত্র এলাকা সহ পুরো সোনারগাঁওয়ে শিক্ষিত সমাজ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। 


ইউপি নির্বাচনের তফসিল অনুযায়ী পিরোজপুর ইউনিয়নের নির্বাচন  আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা। জনপ্রিয়তার তুঙ্গে থাকা মহিলা সদস্য প্রার্থী জাকিয়া একই ইউনিয়নে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সন্ত্রাসীদের হামলায় আহত বিশিষ্ট ব্যবসায়ী মো. আবু তাহেরের স্ত্রী। 



নির্বাচনের তফসিল ঘোষণা পর থেকেই ব্যস্ত সময় কাটানো সংরক্ষিত মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ জাকিয়া সুলতানা (শিখা) জানান, পিরোজপুর ইউনিয়নের সুবিদা বঞ্চিত মানুষের অধিকার করার মাধ্যমে যুবসমাজ কে কর্মমুখী করে মেহনতি মানুষের পাশে দাঁড়ানোই হবে আমার মূল লক্ষ্য। সকলের সহযোগিতা নিয়েই মাদক মুক্ত সমাজ ব্যবস্থা নিশ্চিত করে সবার জন্য শিক্ষা বাধ্যতামূলক করবো। আপনাদের দোয়া ও ভালোবাসা প্রার্থী। নির্বাচনের মাধ্যমে আপনাদের সেবার সুযোগ করে দিবেন।