সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার বাগমুছা ঋষিপাড়া পূজামণ্ডপে জুম্মান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ অক্টোবর ) ভোর ৫ টার দিকে
ওই যুবকের মৃত্যু হয়।
পূজামণ্ডপে ভোর ৫টার দিকে বিদ্যুৎ চলে গেলে
জুম্মান জেনারেটর চালু করতে গিয়ে হঠাৎ বুকে ব্যথা পায়। এসময় বুকের সে মাটিতে লুটে
পরে। পরে তার সহযোগীরা জুম্মানকে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত
চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জুম্মান
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকার বাসিন্দা।
বর্তমানে জুম্মানের পরিচয় সম্পর্কে জানার চেষ্টা করছে সোনারগাঁও
থানা পুলিশ।