সোনারগাঁওয়ে ১৭ কেজি গাঁজাসহ একজন আটক - News Of Sonargaon

শিরোনাম

Friday, October 15, 2021

সোনারগাঁওয়ে ১৭ কেজি গাঁজাসহ একজন আটক

সোনারগাঁওয়ে ১৭ কেজি গাঁজাসহ একজন আটক

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ  

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে ১৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আক্তার হোসেন (৩৮)।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার নয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

 

র‌্যাব-১১’র মিডিয়া অফিসার লে: কমান্ডার মাহমুদুল হাসান শুক্রবার (১৫ অক্টোবর) বিকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বলেন, আক্তার হোসেন মাদক ব্যবসার সাথে জড়িত। সে দীর্ঘদিন যাবত নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় মাদক দ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে সোনারগাঁও থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে