সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ
বাংলাদেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির অফিশিয়াল
শুটিং পানামসিটিতে শুরু হয়েছে।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (সোনারগাঁ জাদুঘরে) অনুষ্ঠিত হবার কথা থাকলেও সোনারগাঁওয়ের প্রাচীন
নিদর্শন গুলো দেশের মানুষের কাছে ফুটিয়ে তুলতে পানামনগরে প্রাথমিক ভাবে শুটিংয়ের
কাজ শুরু করেছে ইত্যাদির ম্যাগাজিনের
উপস্থাপক হানিফ সংকেত।
মঙ্গলবার (১২অক্টোবর) সকাল ১১টায় সোনারগাঁওয়ের
পানামসিটিতে ইত্যাদির শুটিং ইউনিট কাজ শুরু করে বলে জানিয়েছেন পানামসিটিতে
দায়িত্বরত কর্মকর্তা দিদারুল আলম।
উল্লেখ্য যে, ইত্যাদি অনুষ্ঠান জাদুঘরে অনুষ্ঠিত হওয়া উপলক্ষে ম্যাগাজিনের উপস্থাপক হানিফ সংকেত ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা জাদুঘর পরিদর্শন করে ইত্যাদির ভেনু নির্বাচন করেন।