ফাঁস হওয়া ভিডিওতে প্রশ্নবিদ্ধ মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বাবু - News Of Sonargaon

শিরোনাম

Thursday, September 9, 2021

ফাঁস হওয়া ভিডিওতে প্রশ্নবিদ্ধ মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বাবু

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা: 

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবুকে ঘুষের টাকা না দিলে কোন উন্নয়ন প্রকল্প কাজ মেম্বারদের দেয়া হয়না বলে জানিয়েছেন ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার জিয়াছমিন আক্তার।



বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে প্রায় ৭ মিনিটের একটি ভিডিও ক্লিপটিতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের জনপ্রতিনিধি (ইউপি সদস্য) জিয়াছমিন মেম্বারকে একজন প্রশ্ন করেন উন্নয়নমুলক কাজ পাইছেন? চেয়ারম্যান কে কিছু দিতে হয়? জিয়াছমিন মেম্বার বলেন উনাকে (বাবু) চেয়ারম্যান কে পারসোনাল ৫০ হাজার টাকা ও ভ্যাট বাবদ ৫৫ হাজার টাকা দিতে হয়েছে। ১লাখ ১০ হাজার টাকা নিয়া গেছে। তদন্তে বা পরিদর্শনে আইলে দেড়-দুই আড়াই হাজার টাকা দিতে হয়। আর সেই টাকা লেনদেন করেন ১নং ওয়ার্ড মেম্বার শিপন সরকার, ১, ২ ও ৩নং ওয়ার্ডের মেম্বার সাবিনা আক্তার, ৭ নং ওয়ার্ডের তাহের আলী মেম্বার, মুছা মেম্বার। 


তিনি আরো জানান, এই চারজনের সিন্ডিকেট সদস্যদের বাইরে কেউ মোগরাপাড়া ইউনিয়নের কোন কাজ পায় না। আর পেতে হলে অবশ্যই এদের মাধ্যমে চেয়ারম্যান বাবুকে ঘুষ দিতে হয়। অন্যদিকে ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের সুজন ও তন্ময়ের অফিসিয়াল কাজে সাধারণ মানুষকে সেবা দেয়ার নামে জিম্মি করে রাখে। জন্ম নিবন্ধন, ওয়ারিশ সার্টিফিকেট, চারিত্রিক সনদ ও অন্যান্য কাজে ঘু্ষ দিতে রাজি না হলে হুমকি দিয়ে বিভিন্ন ভাবে হয়রানি করার অভিযোগ রয়েছে।



মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবুকে ১% হতে তাকে ঘুষ দেয়া না হলে মেম্বারদের কোন কাজ দেননা। কোন মেম্বার কে কাজ পেতে হলে চেয়ারম্যান  বাবুকে ঘুষ দিতে হবেই। নইলে সংশ্লিষ্ট কোন মেম্বার কে কোন উন্নয়নমূলক কাজ দেয়া হয় না।



এ ব্যাপারে মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবুর মুঠোফোনে জানতে কল দেয়া হলে তিনি রিসিভ করে বলেন, আমার যে প্রতিদ্বন্দ্বী সে এই ভিডিও টা করেছে এবং তার কন্ঠ আপনি ভাল করে দেখেন।