সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:
নারায়ণগঞ্জের সোনারগাও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ঐতিহাসিক কাচারি মাঠ ও বড়নগর পোষ্ট অফিসটি নিজস্ব অর্থায়নে সংস্কার করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাপ হাজী শাহ্ মো: সোহাগ রনি।
রবিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ভূমি অফিস মাঠ ও বড়নগর পোস্ট অফিস সংস্কার কাজ সম্পন্ন করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে উদ্বোধন করেন শাহ মো. সোহাগ রনি। এসময় সৌন্দর্য বর্ধনের জন্য পোষ্ট অফিসের সামনে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ লাগানো হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হাজী শাহ্ মো: সোহাগ রনি বলেন, একসময় কাচারি মাঠে বিচার শালিশ ও হাট বসতো। কালের বিবর্তনে এই মাঠ ও পোস্ট অফিস জঙ্গলে পরিনত হয়েছিল। পোস্ট অফিসে ডুকতে ছাতা নিয়ে আসতে হতো। তাই হারানো সৌন্দর্য ফিরিয়ে আনতে এই কাচারি মাঠ ও বড়নগর পোস্ট অফিসটি সংস্কার করেছি। এভাবে নিজ অবস্থান থেকে সামাজিক উন্নয়নে এগিয়ে আসলে মোগরাপাড়া ইউনিয়ন অবহেলিত থাকবে না। আশা করছি আসন্ন ইউপি নির্বাচনে জনগন আমাকে তাদের পাশে থাকার সুযোগ দিয়ে চেয়ারম্যান হিসেবে আমাকে নির্বাচিত করবেন।
এসময় বড়নগর পোস্ট অফিস ও মোগরাপাড়া ইউনিয়নের ভূমি অফিসের কর্মকর্তা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
