সোনারগাঁওয়ে চা ও বিকাশের দোকানে চুরি - News Of Sonargaon

শিরোনাম

Sunday, September 5, 2021

সোনারগাঁওয়ে চা ও বিকাশের দোকানে চুরি

সোনারগাঁওয়ে চা ও বিকাশের দোকানে চুরি


সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা: 

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভা দৈলেরবাগ এলাকায় অভিনব পদ্ধতিতে দোকানের উপরের টিন কেটে চায়ের দোকান সহ ২টি বিকাশ এজেন্টের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। 


রবিবার (৫ সেপ্টেম্বর) রাতে চুরির ঘটনায় নগদ টাকা সহ  প্রায় ৩ লক্ষ টাকার মালামাল লুট হয়েছে বলে জানান দোকান মালিকরা।


ভুক্তভোগী দোকান মালিক সাংবাদিক মিঠু বলেন, এটি নতুন কোনো চুরি ঘটনা নয়, পূর্বে একই পদ্ধতিতে বেশ কয়েকবার এই এলাকায় কয়েকটি দোকানে এ ধরনের চুরির ঘটনা ঘটেছে।তবে কাউকে শনাক্ত করা যায়নি। ঐ এলাকায় ব্যবসায়ীদের মাঝে বিরাজ করছে চরম আতঙ্ক।


এলাকাবাসী চুরিকৃত মাল উদ্ধারে প্রশাসনিক সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী দোকান মালিক ও অন্যান্য ব্যবসায়ীরা।