সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ - News Of Sonargaon

শিরোনাম

Sunday, September 26, 2021

সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

 সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে কর্মহীন ও করোনায় ক্ষতিগ্রস্ত ৬ শত পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।


সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯ ঘটিকায় প্রথমে কাদিরগঞ্জ এলাকায় ১০০ পরিবারকে, ইসলামপুর গঙ্গানগর এলাকায় ২০০ পরিবার পরবর্তীতে মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠে আরো ৩০০ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সেলিম রেজা ও ইউপি মহিলা সদস্য মমতাজ বেগম সহ অন্যান্যরা।