সোনারগাঁওয়ে এতিমদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করলেন এমপি খোকা - News Of Sonargaon

শিরোনাম

Tuesday, September 28, 2021

সোনারগাঁওয়ে এতিমদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করলেন এমপি খোকা

সোনারগাঁওয়ে এতিমদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করলেন এমপি খোকা

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর এর সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপির ৭৫ তম শুভ জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এতিম শিশুদের সাথে উদযাপন করেন।


মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সোনারগাঁ পৌরসভার  ৯নং ওয়ার্ডে মাদরাসাতিল সিরাতুল মুস্তাকিম এতিম খানায়  মিলাদ ও দোয়া শেষে এমপি খোকা উন্নতমানের খাবার বিতরণ করে তাদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের আনন্দ ভাগাভাগি করে নেন৷


এসময় পৌরসভাসহ বিভিন্ন এলাকার জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।