সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ
নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ভবন
সম্প্রসারণসহ নতুন অডিটোরিয়াম
ভবন, ডাকবাংলো ভবন এবং ক্যাফেটেরিয়ার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
রোববার (২৬ সেপ্টেম্বর) সকাল
৯টায় ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী কে এম খালিদ জানান, ইতিমধ্যে
উন্নয়ণ কাজের ৫০ শতাংশ অগ্রগতি হয়েছে, যতো তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করা হবে। কারুশিল্পীদের জন্য
৪৮টি দোকান বরাদ্দ দেয়া হয়েছে এবং কারুশিল্পীদের প্রণোদনা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য গত ১০ এপ্রিল থেকে ১ শত ৪৭ কোটি ২৬ লাখ ৮ হাজার টাকা ব্যয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘর ভবন
সম্প্রসারণ, অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছিল।
এসময় ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত
হোসেন খোকা , নবনির্বাচিত
উপজেলা চেয়ারম্যান এডভোকেট
সামসুল ইসলাম ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের
পরিচালক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
