পিরোজপুরে ইঞ্জিনিয়ার মাসুমের অর্থায়নে মসজিদ নির্মানের কাজ শুরু - News Of Sonargaon

শিরোনাম

Saturday, September 25, 2021

পিরোজপুরে ইঞ্জিনিয়ার মাসুমের অর্থায়নে মসজিদ নির্মানের কাজ শুরু

ইঞ্জিনিয়ার মাসুমের অর্থায়নে মসজিদ নির্মানের কাজ শুরু

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা: 

নারায়ণগঞ্জে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নিজস্ব অর্থায়নে মসজিদ নির্মানের কাজ শুরু হয়েছে। 


শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পিরোজপুরে ইঞ্জিনিয়ার মাসুমের অর্থায়নে বায়তুল নুর জামে মসজিদের মাটি ভরাটের কাজটি সম্পন্ন করে পিরোজপুর বায়তুল নুর জামে মসজিদ কমিটি।


পিরোজপুর বায়তুল নুর জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের কার্যকরী সদস্য সাংবাদিক ফারুক হাসান জানান, পিরোজপুর বায়তুল নূর জামে মসজিদের মাটি ভরাটের কাজ  পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম এর আর্থিক সহযোগিতায় সম্পুর্ণ হলো। আলহামদুলিল্লাহ। ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম মসজিদটি নির্মাণে সহযোগিতা অব্যাহত রাখবেন বলেও জানান তিনি৷