১১ তারিখ থেকে লকডাউনে যা থাকবে, যা থাকবে না - News Of Sonargaon

শিরোনাম

Sunday, August 8, 2021

১১ তারিখ থেকে লকডাউনে যা থাকবে, যা থাকবে না

১১ তারিখ থেকে লকডাউনে যা থাকবে, যা থাকবে না

নিউজ অফ সোনারগাঁও ডেস্ক: 

আগামী ১১ আগস্ট থেকে বিধিনিষেধ শিথিলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। 


রোববার (৮ আগস্ট) বিকেলে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, প্রায় সবকিছুই খুলে দেয়া হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মানতে বলা হয়েছে।


প্রজ্ঞাপনে যা আছে:


স্বাস্থ্য বিধি মেনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান খুলবে


সব ধরনের শিল্প-কারখানা চালু থাকবে


আদালত খোলার বিষয়ে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে


আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে সড়ক ও নৌপথে গণপরিবহন চলতে পারবে। তবে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে স্থানীয় প্রশাসন মোট পরিবহন সংখ্যার অর্ধেক চালু করতে পারবে।


শপিংমল/মার্কেট/দোকানপাট সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।


খাবারের দোকান, হোটেল অর্ধেক আসন খালি রেখে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।


মার্কেট, গণপরিবহনে মাস্ক না পারলে, স্বাস্থ্যবিধি না মানলে ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে’ দায়ী করা হবে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।