সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে হুমকি ও মারধর করে চাচাতো ভাইয়ের সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৪ টায় উপজেলার সোনারগাঁ পৌরসভা এলাকার খাসনগর দিঘিরপাড়ায় ইছাপাড় মৌজাস্থ খতিয়ান নং-৫৩ আরএন দাগ নং-৩২৮ পৈত্তিক এবং খরিদকৃত সম্পত্তি অবৈধ ভাবে দখল করে নেয়ার পায়তারা করছেন বলে অভিযোগ করেন মৃত শাহাবুদ্দিনের ছেলে সাদেকুর রহমান।
অভিযোগসূত্রে জানা যায় খাসনগর দিঘিরপাড় এলাকার মৃত সেরাউদ্দিনের ছেলে মোঃ উজ্জ্বল হোসেন (৩৭) মোঃ দিদার হোসেন (২৫) মেয়ে মোছাঃ শারমিন আক্তার (২০), একই এলাকার মৃতঃ আবুল কাশেম ছেলে আমির হোসেন (৪০), ও কাশের মেয়ে মোছাঃ হাসনা বেগম (৬৫) সম্পর্কে সাদেকুর রহমানের চাচাতো ভাই ও বোন হোন। দীর্ঘদিন যাবত তাদের মধ্যে পারিবারিক ভাবে জমির বিরোধ চলে আসছিলো। হঠাৎ করে তার পৈত্রিক ও কেনা সম্পত্তি দখল করে নেয়ার জন্য জমিতে অবৈধ ভাবে প্রবেশ করে স্থানীয় সন্ত্রাসীদের দিয়ে চাচাতো ভাইয়েরা তাকে মারধর করে পরিবারের উপর হামলা চালায়। একপর্যায়ে এলাকাবাসী এগিয়ে আসলে পরবর্তীতে একলা পেলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।
সাদেকুর রহমান জানান, আমার চাচার ছেলে মেয়েরা ''জোর যার মুল্লুক তার'' ভেবে আমার পৈত্রিক সম্পত্তি দখল করার জন্য আমার ও আমার পরিবারের উপর হামলা চালাচ্ছে। আমি এর বিচার চাই।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের কে দ্রুত আইনের আওতায় আনা হবে৷
