নিউজ অফ সোনারগাঁও ডেস্ক:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ১৯৪ বোতল ফেন্সিডিলসহ মো. আলামিন (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৩ এর একটি আভিযানিক দল।
শনিবার (৭ আগষ্ট) ভোর পৌঁনে ৬ টার দিকে কাঁচপুর এলাকায় এসএস ইন্টারন্যাশনাল সিএনজি ফিলিং স্টেশন লিঃ এর বিপরীত পার্শ্বে অভিযান পরিচালনা করে ওই ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আলামিনকে গ্রেফতার করা হয়।
শরিয়তপুর জেলার সখিপুর এলাকার হাজীকান্দি হাজী বাড়ীর বাসিন্দা।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। আল আমিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
