সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ
মহামারী করোনার গণ টিকাদান কার্যক্রমে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বিভিন্ন টিকা কেন্দ্র পরিদর্শন করেছেন সোনারগাঁও
উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ।
শনিবার (৭ আগস্ট) সকাল ১১টায় সকাল থেকে দিন ব্যাপি সোনারগাঁ উপজেলার
বিভিন্ন টিকা কেন্দ্র পরিদর্শন করেন সোনারগাঁ উপজেলা ছাত্রলীগ সভাপতি হাসান রাশেদ।
বিশ্বব্যাপি মহামারী করোনা
ভাইরাস প্রতিরোধে বর্তমান সরকারের প্রসংশনীয় এই টিকা কার্যক্রমের বিষয়ে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সোনারগাঁ উপজেলা ছাত্রলীগ সভাপতি হাসান রাশেদ
জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় সোনারগাঁও উপজেলা ছাত্রলীগ
গণটিকাদান কর্মসূচিতে অংশ গ্রহণ করেছে। ছাত্রলীগের কর্মীরা প্রতিটি কেন্দ্রে আগত
টিকা প্রত্যাশীদের রেজিস্ট্রেশন ও সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করণের কাজ
করে। এসময় তিনি জনসাধারণের
প্রতি স্বাস্থ্যবিধি মেনে সকলকে মাক্স পরার আহ্বান জানান।
কেন্দ্র পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ
জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তপু ঘোষ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সদস্য সজিব তালুকদার ও মোঃ রাব্বি মিয়া প্রমুখ।
