সোনারগাঁওয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে কলেজ শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধন - News Of Sonargaon

শিরোনাম

Monday, August 30, 2021

সোনারগাঁওয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে কলেজ শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধন

সোনারগাঁওয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে কলেজ শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধন
সোনারগাঁওয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে কলেজ শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধন


সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ

সোনারগাঁ পৌরসভার ইছাপাড়া নামক এলাকায় জমির দখল নিতে কলেজ শিক্ষিকার স্বামীর উপর হিংস্র হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বাহাউল হক পলিটেকনিক ইন্সটিটিউট ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ এখনও হামলাকারীদের গ্রেফতার করতে পারেনি।

সোমবার (৩০ আগস্ট) সকাল ১১টায় স্থানীয় ভূমিদস্যু ও সন্ত্রাসী মো. বাচ্চু ও গংদের গ্রেফতার ও বিচারের দাবিতে সোনারগাঁ পৌরসভার বাহাউল হক পলিটেকনিক ইন্সটিটিউট ক্যাম্পাসের সামনে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।

 

গুরুতর আহত মোহসিনের স্ত্রী বাহাউল হক পলিটেকনিক ইন্সটিটিউট শিক্ষিকা শারমিন আক্তার জানান, উপজেলার ইছাপাড়া এলাকার মৃত চাঁন মিয়ার মো. বাচ্চু মিয়া ও তার স্ত্রী নাজমা বেগম হিংস্র অমানবিক ভাবে রামদাঁ দিয়ে কুপিয়ে আমার স্বামীকে জখম রে। বর্তমানে আমার স্বামী ঢাকা মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আমি আমার ৭ মাস ও ৮ বছরের দুটি সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় আছি। ঘটনার ৫ দিন পরও গ্রেফতার না হওয়ায় স্থানীয় লোকজনের সেল্টারে হামলাকারীরা বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে।    

 

বাহাউল হক একাডেমীর প্রধান শিক্ষিকা ফারজানা ইয়াছমিন জানান, আমাদের সহকর্মীর স্বামীর উপর নির্মম ও হিংস্র হামলার বিচার চাই। আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী ও পুলিশ শিক্ষক ও তার পরিবারের নিরাপত্তা দিতে ব্যর্থ। আমরা হামলাকারীদের কে দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।

 

এসময় উপস্থিত ছিলেন, আর্ন্তজাতিক মানবাধিকার কর্মী ও সংগঠক জাহাঙ্গীর আলম গোলক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সৈয়দা আইরিন সুলতানা, বাহাউল হক সোনারগাঁ ফাউন্ডেশনের সিনিয়র এক্সিকিউটিভ লায়লা আফরোজ,  বাহাউল হক পলিটেকনিক ইন্সটিটিউটের সুপারিন্টেন্ট্যান্ট শাহজালাল সুমন, সভাইস প্রিন্সিপাল শাহীন মীর প্রমুখ।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাকিবুল হাসান উজ্জ্বল জানান, এ ব্যাপারে জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের ধরতে পুলিশ তৎপরতা চালাচ্ছে।