সোনারগাঁওয়ে নিখোঁজ হওয়ার ১২ ঘন্টা পর লাশ উদ্ধার - News Of Sonargaon

শিরোনাম

Tuesday, August 31, 2021

সোনারগাঁওয়ে নিখোঁজ হওয়ার ১২ ঘন্টা পর লাশ উদ্ধার

সোনারগাঁওয়ে নিখোঁজ হওয়ার ১২ ঘন্টা পর লাশ উদ্ধার

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিখোঁজ হওয়ার ১২ ঘন্টা পর পারভেজ দেওয়ান নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

 

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের মুছারচর এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে জসিমউদ্দিন দেওয়ানের ছেলে দুপুরে উপজেলার হরিহরদী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের স্বজনরা জানান, সোমবার বিকেলে সাদা পোশাকে পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় মাদক সেবীরা পুলিশ দেখে পার্শ্ববর্তী ব্রহ্মপুত্র নদে লাফিয়ে পালিয়ে যায়। তাদের দেখে ভয়ে পারভেজও নদে লাফিয়ে পরে নিখোঁজ হয়। আজ দুপুরে তার মরদেহ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে।

 

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সাদা পোশাকে পুলিশের অভিযানের কোন তথ্য আমার জানা নেই। নিহতের পরিবারের দাবি সে ভালো সাতার জানে সুতরাং পানিতে ডুবে মরতে পারেনা হয়তো তাকে কেউ হত্যা করেছে । বিষয়টি তদন্ত করা হচ্ছে।