সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও অংশে রাস্তা
পারাপারের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলে ২জন পথচারী নিহত।
শনিবার (২৮ আগস্ট) সকাল ১০টায় সোনারগাঁ উপজেলার
পিরোজপুর ইউনিয়ন পরিষদের পাশে শুকতারা সিএনজি পাম্পের সামনে নববধূর সাথে জামাইয়ের বাড়ি
পিরোজপুর এলাকায় বেড়াতে আসা দুজন মহিলা যাত্রীবাহী বাসের ধাক্কায় মারা যান।
নিহতরা হলেন, মেঘনা উপজেলার সোনাকান্দা এলাকার মৃত আব্দুল মান্নানের মেয়ে নুর
জাহান (৬৫), একই এলাকার আমেলা খাতুন (৭০)।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশের তথ্যমতে, পিরোজপুর এলাকার মৃত
মোজাম্মেল হোসেনের ছেলে আল আমিনের সাথে গতকাল (২৭
আগস্ট) মেঘনা উপজেলার সোনাকান্দা এলাকার আলী হোসেন ভুট্টুর মেয়ে সিনথিয়ার বিয়ে হয়।
বিয়ের দিন নতুন বউয়ের সাথে কনের দুইজন নানী
অতিথি হিসেবে এসেছিলেন নুর জাহান ও আমেলা খাতুন। সকালে সাদীপুরে আত্মীয়ের বাসায়
বেড়াতে গিয়ে ফেরার পথে রাস্তা পারাপারের সময় ঘটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি।
ঘটনাস্থলে কাঁচপুর হাইওয়ে থানার কর্তব্যরত পুলিশ
কর্মকর্তা এসএম হাসান জানান, ঘাতক বাসটিকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। লাশ
দুটি বর্তমানে কাঁচপুর হাইওয়ে থানায় নিয়ে যাচ্ছি।
