সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ও
পানাম নগরীর বিভিন্ন সংস্কার কাজ পরিদর্শন করতে আসেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে
সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ও পানাম নগরী পরিদর্শনে এসে প্রতিমন্ত্রী বলেন, ইতিহাস ঐতিহ্যের নগরী পানাম
নগরী খুব শীঘ্রই আদিরূপে
ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। ইতিমধ্যে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে (যাদুঘর) বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কাজ চলছে।
এছাড়া পানাম নগরের একটি ভবনের সংস্কার কাজ চলছে।
এসময় ২১ শে আগস্ট গ্রেনেড হামলাকারীদের বিচারের বিষয় নিয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ মন্ত্রী বলেন, ২১ শে আগস্ট গ্রেনেড হামলার
ঘটনার সঙ্গে জড়িতদের এ বছরের মধ্যেই বিচার কাজ সম্পন্ন হবে। এছাড়া বরিশালের ঘটনাটি ভুল বুঝাবুঝির কারনে হয়েছে এখন
সমঝোতা হয়েছে।
পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন, সংস্কৃতি মন্ত্রনালয়ের সচিব
আবুল মনসুর, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের
পরিচালক আহমেদ উল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল
ইসলাম, সহকারী ভূমি
কর্মকর্তা মোস্তফা মুন্না প্রমূখ।
