সোনারগাঁওয়ে জমির দখলে নিতে বড় ভাই ছোট ভাইকে কুপানোর ঘটনায় মামলা - News Of Sonargaon

শিরোনাম

Thursday, August 26, 2021

সোনারগাঁওয়ে জমির দখলে নিতে বড় ভাই ছোট ভাইকে কুপানোর ঘটনায় মামলা

সোনারগাঁওয়ে জমির দখলে নিতে বড় ভাই ছোট ভাইকে কুপানোর ঘটনায় মামলা

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা: 

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাই ছোট ভাইকে কুপিয়ে জখম করার ঘটনায় ছোট ভাইয়ের স্ত্রী শারমিন আক্তার বাদি হয়ে মামলা দায়ের করেছেন।  


বৃহস্পতিবার (২ আগস্ট) সকালে উপজেলার ইছাপাড়া এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে মো. মোহাসিনকে আপন বড় ভাই মো. বাচ্চু মিয়া ও তার স্ত্রী নাজমা বেগম জমির বিরোধের কারণে রামদাঁ দিয়ে কুপিয়ে জখম করার ঘটনায় আসামীর বাড়িতে অভিযান চালায় সোনারগাঁ থানা পুলিশ। এসময় পুলিশের খবর পেয়ে মামলার প্রধান আসামী মো. বাচ্চু ও তার স্ত্রী পালিয়ে যায়।   


গুরুতর আহত মোহসিনের স্ত্রী শারমিন জানান, গতকাল সকাল আনুমানিক ৯তার সময় আমার ভাসুর মো. বাচ্চু ও তার স্ত্রী নাজমা আমার স্বামীকে মারপিট করিবে বলিয়া পূর্ব পরিকল্পিত ভাবে ধারালো রামদা, বটি ও দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাথারী ভাবে কুপিয়ে আমার স্বামীর হাতে পায়ে, পিঠে, ঘারে, মাথায় ও মুখমন্ডল সহ শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে। আমার স্বামী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা ধরছেন। 


সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান জানান, দুই ভাইয়ের জমি সংক্রান্ত বিরোধের কারণে মারামারির ঘটনায় একটি মামলা হয়েছে। আসামীকে ধরতে অভিযান চালিয়েছি। ধরতে না পারায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।