২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচির প্রস্তুতিসভা - News Of Sonargaon

শিরোনাম

Thursday, August 19, 2021

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচির প্রস্তুতিসভা

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচির প্রস্তুতিসভা

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা: 

২১ আগস্ট গ্রেনেড হামলার দোষীদের বিচারের রায় অবিলম্বে কার্যকর করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন উপলক্ষে সোনারগাঁওয়ে নারায়ণগঞ্জ জেলার সাবেক ছাত্রলীগ সভাপতি হাজী শাহ মো. সোহাগ রনির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।




বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার মোগরাপাড়া কাচারি ভূমি অফিসের মাঠ প্রাঙ্গণে হাজী শাহ মো সোহাগ রনির সভাপতিত্বে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব শাহ্ আলম। 



হাজী শাহ মো সোহাগ রনি বলেন, সোনারগাঁও উপজেলা থেকে ২১শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ২ সহস্রাধিক আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ইতিহাসের জঘন্যতম হামলার বিচারের দাবি জানাবো।



১৭ বছর অতিবাহিত হলেও ২১ আগস্ট গ্রেনেড হামলার ভয়াবহ স্মৃতি আমরা আজও ভুলতে পারিনি। ভয়াল সেই হামলায় আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী নিহত হন, আহত হন তিন শতাধিকের বেশি।


সেদিন বেঁচে ফেরা অনেকেই এখনো তাদের শরীরে গ্রেনেডের স্প্লিন্টার আর দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন। আমরা চাই, এ নৃশংস হামলায় জড়িতদের বিচারের রায় দ্রুত কার্যকর করা হোক।

 


এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা জনাব সৈকত হোসেন মোল্লা, কাশেম সাহেব, নুরুজ্জামান পিঞ্জর- তথ্য বিষয়ক  সম্পাদক নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ, ওয়ালিদ ওসমান, সোনারগাঁ থানা ছাত্রলীগ, সজল ঘোষ, সোনারগাঁ কলেজ ছাত্রলীগ। 


আরোও উপস্থিত ছিলেন যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী- মিন্টু, আলমগর, রতন, পারভেজ, বাবুল, জাবেদ, লিজন, সাহেদ, সজীব, রাসেল, জুয়েল, ওনি, শাওন, শাহ্ আলম ও আরোও অনেকে।