| সোনারগাঁওয়ে গ্রেনেড হামলার প্রতিবাদে সোহাগ রনির ২ সহস্রাধিক নেতাকর্মী নিয়ে মানববন্ধন |
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ
সোনারগাঁওয়ের নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক
সহ-সভাপতি শাহ মো. সোহাগ রনির উদ্যোগে
বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা হত্যার উদ্দেশে একুশে আগস্ট গ্রেনেড হামলায়
বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের সভানেত্রী আইভি রহমানসহ ২৪ জনকে হত্যার ঘটনার প্রতিবাদে
মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
২১ আগষ্ট (শনিবার) বিকাল সাড়ে ৩টায় সোনারগাঁওয়ের মোগরাপারা পোষ্ট অফিস কাঁচারি মাঠে প্রতিবাদ সমাবেশে নারায়ণগঞ্জ জেলা
ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহ মো. সোহাগ রনির নেতৃত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট
ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা হাজী মো. শাহ আলম,
সাবেক মেম্বার শাহ জামাল তোতা, বিশিষ্ট
ব্যবসায়ী মো. জামাল হোসেন।
এ সময় সোহাগ রনি সভাপতির বক্তব্যে বলেন, ২১ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত নৃশংস
সহিংসতার যেসব ঘটনা ঘটেছে ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনা তার একটি। আমরা অনতিবিলম্বে এই
ঘটনার সাথে জড়িত বিএনপি ও জামাতের বিচার চাই।
সমাবেশ শেষে ২ সহস্রাধিক নেতাকর্মীর বিশাল নিয়ে মেঘনা ইকোনমিক জোনের সামনে মানববন্ধন করেন হাজী শাহ মো. সোহাগ রনি।