চলে গেলেন শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী - News Of Sonargaon

শিরোনাম

Thursday, August 19, 2021

চলে গেলেন শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী

নিউজ ডেস্ক:

হাজারো আলেমের উস্তাদ, উপমহাদেশের বিখ্যাত দ্বীনি শিক্ষা-প্রতিষ্ঠান দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর শায়খুল হাদীস এবং হেফাজতে ইসলামীর নির্বাচিত আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী দুনিয়ার সফর সমাপ্ত করে রাব্বি কারিমের ডাকে সাড়া দিয়েছেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...।


আজ বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান। হাটহাজারী মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা ইয়াহিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।


আজ সকাল সাড়ে ১০টার দিকে বাবুনগরীর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর তাঁকে চট্টগ্রামের প্রবর্তক মোড় এলাকায় সিএসসিআর হাসপাতালে নেওয়া হয়। হাটহাজারী মাদ্রাসা থেকে প্রকাশিত মাসিক মঈনুল ইসলাম পত্রিকার নির্বাহী সম্পাদক মনির হোসেন বলেন, ওই হাসপাতালে নেওয়া হলে দুপুর ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক বাবুনগরীকে মৃত ঘোষণা করেন।


হক্বের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে তিনি ছিলেন এক আপোষহীন যোদ্ধা। চরম চাপ, জুলুম-নির্যাতন, ভয়-ভীতিতে কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। হক্বের মঞ্জিলের দিকে তাঁর পথচলা ছিলো নিরন্তর।