জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রতি সাজিদ মাহবুবের শ্রদ্ধা জ্ঞাপন - News Of Sonargaon

শিরোনাম

Saturday, August 14, 2021

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রতি সাজিদ মাহবুবের শ্রদ্ধা জ্ঞাপন

জাতীয় শোক দিবসে ববঙ্গবন্ধু ও তার পরিবারের প্রতি সাজিদ মাহবুবের শ্রদ্ধা জ্ঞাপন


সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধুকে ও তাঁর পরিবারের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন বাংলাদেশ যুবলীগের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা শাখার তরুণ নেতা সাজিদ মাহবুব।

জাতীয় শোক দিবসের শোক বার্তায় তরুণ প্রজন্মের যুবলীগ নেতা সাজিদ মাহবুব জানান, তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধু একটি অহংকারের নাম। বঙ্গবন্ধু বাঙ্গালী জাতির গর্ব। ১৫ ই আগস্টের শোক বাঙ্গালী জাতির কাছে একটি শক্তির উৎস৷ ‘বঙ্গবন্ধু ও স্বাধীন বাংলাদেশ পৃথক কিছু নয়। এই বাংলায় বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। বাঙ্গালী জাতি নিঃশ্বাস ভরে স্বাধীনতার ঘ্রাণ নিতে পারছে। বঙ্গবন্ধু সর্বদা দেশের মানুষকে ভালবাসতেন। তাই তিনি বেঁচে থাকলে কুচক্রিরা নিজেদের উদ্দেশ্যে সফল হতে পারবেনা বিধায় ১৯৭৫ এর ১৫ই আগস্ট স্বপরিবারে তাঁকে হত্যা করে। তাঁর সাহসী নেতৃত্ব ও ত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ আমরা পেয়েছি।


তিনি আরো জানান, ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের পক্ষ থেকে দোয়া মাহফিল ও গণভোজের  আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় বাংলাদেশ ছাত্রলীগের সোনারগাঁও উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম জাহিদ হাসান বাবু স্মৃতি সংসদের নেতা কর্মী, পিরোজপুর ইউনিয়নের যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের সাথে নিয়ে মাঠে থাকবেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ।