সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:
জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধুও তাঁর পরিবারের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির পিরোজপুর ইউনিয়নের আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান (৬নং ওয়ার্ড মেম্বার) মোহাম্মদ আলমগীর কবির৷
জাতীয় শোক দিবসে নিউজ অফ সোনারগাঁও কে শোক বার্তায় তরুণ জাতীয় পার্টির নেতা মোহাম্মদ আলমগীর কবির জানান, তরুণ প্রজন্মের কাছে দলমত নির্বিশেষে বঙ্গবন্ধু একটি অহংকারের নাম। বঙ্গবন্ধু বাঙ্গালী জাতির গর্ব। ১৫ ই আগস্টের শোক বাঙ্গালী জাতির কাছে একটি শক্তির উৎস৷ ‘বঙ্গবন্ধু ও স্বাধীন বাংলাদেশ পৃথক কিছু নয়। এই বাংলায় বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। বাঙ্গালী জাতি নিঃশ্বাস ভরে স্বাধীনতার ঘ্রাণ নিতে পারছে। বঙ্গবন্ধু সর্বদা দেশের মানুষকে ভালবাসতেন। তাই তিনি বেঁচে থাকলে কুচক্রিরা নিজেদের উদ্দেশ্যে সফল হতে পারবেনা বিধায় ১৯৭৫ এর ১৫ই আগস্ট স্বপরিবারে তাঁকে হত্যা করে। তাঁর সাহসী নেতৃত্ব ও ত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ আমরা পেয়েছি।
তিনি আরো জানান, শোক দিবসে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টির পক্ষ থেকে সকাল ৮ টায় উপজেলা চত্তরে শ্রদ্ধা জ্ঞাপন ও বিকেলে নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকার নিজ অফিসে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া সারাদিন ব্যাপী পবিত্র কুরআন শরীফ খতম ও গণভোজের আয়োজন করা হয়েছে৷
