সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ১৫ আগস্ট জাতির জনক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস নানা
আয়োজনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
রবিবার (১৫ আগষ্ট) সকাল ৮টায়
সোনারগাঁ উপজেলা চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে তারা এ শ্রদ্ধা
নিবেদন করেন নারায়ণগঞ্জ ৩
সোনারগাঁ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব
জননেতা লিয়াকত হোসেন খোকা, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান
বাবুল ওমর বাবু, উপজেলা নির্বাহি অফিসার আতিকুল ইসলাম,
সহকারী কমিশনার ( ভূমি) মোস্তফা মুন্না, সোনারগাঁ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান।
অন্যদিকে উপজেলার বাংলাদেশ লোক ও কারুশিল্প
ফাউন্ডেশনের বঙ্গবন্ধুর
প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এক মিনিট নীরবতা পালন করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক ও সাবেক সংসদ
সদস্য আব্দুল্লাহ আল কাউসার,উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু, জেলা
পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, সহ উপজেলা আওয়ামী
লীগের সকল নেতাকর্মীরা।
পরবর্তীতে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল, বৃক্ষরোপন, আলোচনা সভা, করোনায়
ক্ষতিগ্রস্ত জন্য আর্থিক সাহায্য প্রদান সহ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে সোনারগাঁ
উপজেলা প্রশাসন। এছাড়া সারা সোনারগাঁওয়ে গণভোজ সহ নানা আয়োজনের মাধ্যমে দিবসটি যথাযোগ্য
মর্যাদায় পালিত হচ্ছে।
