জাতীয় শোক দিবসে যুবলীগ নেতা আবু সাঈদের শ্রদ্ধা জ্ঞাপন - News Of Sonargaon

শিরোনাম

Saturday, August 14, 2021

জাতীয় শোক দিবসে যুবলীগ নেতা আবু সাঈদের শ্রদ্ধা জ্ঞাপন

জাতীয় শোক দিবসে যুবলীগ নেতা আবু সাঈদের শ্রদ্ধা জ্ঞাপন

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:

১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী। জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধুকে ও তাঁর পরিবারের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন বাংলাদেশ যুবলীগের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ।


শোক বার্তায় তরুণ প্রজন্মের যুবলীগ নেতা আবু সাঈদ জানান ‘বঙ্গবন্ধু ও স্বাধীন বাংলাদেশ পৃথক কিছু নয়। এই বাংলায় বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। বাঙ্গালী জাতি নিঃশ্বাস ভরে স্বাধীনতার ঘ্রাণ নিতে পারছে। বঙ্গবন্ধু সর্বদা দেশের মানুষকে ভালবাসতেন। তাই তিনি বেঁচে থাকলে কুচক্রিরা নিজেদের উদ্দেশ্যে সফল হতে পারবেনা বিধায় ১৯৭৫ এর ১৫ই আগস্ট স্বপরিবারে তাঁকে হত্যা করে। তাঁর সাহসী নেতৃত্ব ও ত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ আমরা পেয়েছি।


যুবলীগ নেতা আবু সাঈদ সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের ছোট ভাই। উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম জাহিদ হাসান বাবুর মেঝো ভাই৷