![]() |
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ
করোনা মহামারীর চলমান লকডাউনের বিধিনিষেধের শিথিল করা হয়েছে। ৫ টি নির্দেশনা মেনে আগামীকাল বুধবার (১১ আগস্ট) সকাল থেকে সোনারগাঁও থেকে দোয়েল পরিবহন ও স্বদেশ পরিবহন যাত্রী আনা নেয়া করবে৷
আগামীকাল (১১ আগস্ট) বুধবার ভোর ৬টা থেকে সোনারগাঁ টু ঢাকা (গুলিস্থান) এবং ঢাকা টু সোনারগাঁ যাত্রী পরিবহন করবে দোয়েল ও স্বদেশ পরিবহন।
সরকারি বিজ্ঞপ্তিতে যাত্রী পরিবহনে পাঁচ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। বিআরটিএর নির্দেশনাগুলো হলো
১. আন্তজেলা গণপরিবহন বন্ধ থাকবে।
২. কোনোভাবেই সংশ্লিষ্ট মোটরযানের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে উল্লিখিত মোট আসন সংখ্যার অর্ধেকের (৫০%) বেশি যাত্রী বহন করা যাবে না।
৩. কোনোভাবেই সমন্বয়কৃত ভাড়ার (বিদ্যমান ভাড়ার ৬০% বৃদ্ধি) অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।
৪. ট্রিপের শুরু ও শেষে জীবাণুনাশক দিয়ে গাড়ি জীবাণুমুক্ত করতে হবে।
৫. পরিবহন সংশ্লিষ্ট মোটরযান চালক, অন্যান্য শ্রমিক কর্মচারী ও যাত্রীদের বাধ্যতামূলক মাস্ক পরিধান ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে।
