সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়নগঞ্জের
সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বিষ্ণাদী গ্রামের সফর পাগলা (৬২) করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে
মৃত্যুবরন করেন।
উল্লেখ্য, তিনি ৫ আগষ্ট করোনায় আক্রান্ত হলে
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের
সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকার নির্দেশে আমরা
স্বেচ্ছাসেবী করোনা যোদ্ধার পরিচালক ওমর ফারুক এবং নোয়াগাঁও ইউনিয়নের টিম লিডার সাকিব হাসানের নেতৃত্বে ঢাকা
মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার (১২ আগষ্ট) ভোরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। খবর পেয়ে সাংসদ খোকা তাঁর গঠিত আমরা
স্বেচ্ছাসেবী করোনা যোদ্ধা টিমের
পরিচালক ওমর ফারুক এবং নোয়াগাঁও ইউনিয়ন টিম লিডার সাকিব হাসানকে করোনায় মৃত সফর পাগলার লাশ দাফন কাফনের নির্দেশ
দেন। পরে আমরা
স্বেচ্ছাসেবী করোনা যোদ্ধা টিমের
পরিচালক ওমর ফারুক এবং নোয়াগাঁও ইউনিয়নের টিম লিডার সাকিব হাসান তাঁদের স্বেচ্ছাসেবীদের নিয়ে মৃত সফর পাগলার লাশ
দাফন কাফন সম্পন্ন করেন।
তবে সন্মুখ সারীর করোনা যোদ্ধা হিসেবে উপস্থিত থেকে
এ সময় লাশ দাফন কাফনে বিভিন্ন দিকনির্দেশনাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন জাতীয়
স্বেচ্ছাসেবক পার্টি'র কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আনিসুর রহমান বাবু।
মূলত, দেশে করোনা সংক্রমণের শুরু থেকেই সাংসদ খোকার পরামর্শ অনুযায়ী আনিসুর
রহমান বাবু পুরো উপজেলা জুড়ে করোনায় আক্রান্তদের ফলমূল, খাদ্য সামগ্রী এবং ঔষধসেবাসহ বিভিন্ন
কার্যক্রম চালিয়ে আসছেন। এছাড়াও
করোনায় মৃত ব্যাক্তিদের লাশ দাফন কাফন সম্পন্ন করতে আমরা স্বেচ্ছাসেবী করোনা
যোদ্ধা টিমকে প্রয়োজনীয়
ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে আসছেন আনিসুর রহমান বাবু। উল্লেখ্য, আমরা স্বেচ্ছাসেবী করোনা যোদ্ধা টিম এ পর্যন্ত ৫১ জন করোনায় মৃতদের লাশ
দাফন সম্পন্ন করেন।
এ সময় উপস্থিত ছিলেন আমরা স্বেচ্ছাসেবী করোনা
যোদ্ধা
টিমের নোয়াগাঁও ইউনিয়নের
পরিচালক মাহবুব আলম বাবু, সাংবাদিক আলমগীর হোসেন প্লাবন, নোয়াগাঁও
ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আরমান পনির, মেহেদী হাসান (ইকরাম), আতাউর
রহমান, আরিফ হোসেন,
গোলাম রাব্বি, রাব্বি হোসেন, মিজান শিকদার, সৈয়দ
আরিফুল ইসলাম, মোঃ
আজিজুল হক, সুজন মীর, হাসান
মল্লিক এবং নোয়াগাঁও ইউনিয়নের পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হালিম প্রমুখ।
