জাতীয় শোক দিবসে মোগরাপাড়া ইউনিয়নের ৯ ওয়ার্ডে সোহাগ রনির ৩০ ডেক খিচুড়ি - News Of Sonargaon

শিরোনাম

Friday, August 13, 2021

জাতীয় শোক দিবসে মোগরাপাড়া ইউনিয়নের ৯ ওয়ার্ডে সোহাগ রনির ৩০ ডেক খিচুড়ি

জাতীয় শোক দিবসে মোগরাপাড়া ইউনিয়নের ১০ ওয়ার্ডে সোহাগ রনির ৩০ ডেক খিচুড়ি

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা: 

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে হাজী শাহ মো. সোহাগ রনির উদ্যোগে মোগরাপাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৩০ ডেক খিচুড়ির আয়োজন করার ঘোষণা করেন। 


শুক্রবার (১৩ আগস্ট) বিকেল ৫ টায় উপজেলার মোগরাপাড়া কাচারি ভূমি অফিস মাঠ প্রাঙ্গণে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় এ ঘোষনা দেন হাজী শাহ মো. সোহাগ রনি। 


জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা উপলক্ষে হাজী শাহ মো. সোহাগ রনি নিজ অর্থায়নে ঐতিহ্যবাহী মোগরাপাড়া কাচারি ভূমি অফিস মাঠ সংস্কার করেন। সভায় মোগরাপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  সভায় বক্তারা একজায়গায় রান্না করে প্রত্যেক ওয়ার্ডে খিচুড়ি বিতরণ করার সিদ্ধান্তে করতে একমত পোষণ করেন। 


১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিসভার সভাপতির বক্তব্যে সোহাগ রনির বলেন, আমাদের ইউনিয়নের প্রতিটি ঘরে শোককে শক্তিতে রুপান্তর করতে আমার পক্ষ থেকে এই আয়োজন। প্রতিটি ওয়ার্ডেই অসহায় ও সর্বস্তরের জনগণের জন্য ৩০ ডেক খিচুড়ির আয়োজন করা হবে। 


প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা হাজী মো. শাহ আলম, সাবেক মেম্বার শাহ জামাল তোতা, বিশিষ্ট ব্যবসায়ী মো. জামাল হোসেন, বিশিষ্ট নাট্যকার ইদ্রিস আলী, রমজান আলী জুলু প্রমুখ।