সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:
নারায়ণগঞ্জ জেলার
সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সদস্য ও মাইটিভির সিনিয়র এডিটর মোঃ মামুন মোল্লার
মা আজ না ফেরার দেশে চলে গেলেন।
ইন্না-লিল্লাহী ওয়া ইন্না
ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (২৭ জুলাই) রাত
১০.৫৫ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। তাঁর মৃত্যুতে সোনারগাঁও রিপোর্টার্স
ক্লাবের সভাপতি আব্দুস ছাত্তার প্রধান,
সহ সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুম ও সাধারণ সম্পাদক মো. দ্বীন
ইসলাম অনিক সহ সকল সদস্য গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
আজ মরহুমার নিজ বাড়ী
সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের সাদিপুর মোল্লা বাড়ী এলাকায় সকাল ১০ টায় তাঁর
নামাজে জানাজা অনুষ্ঠিত হবে জানিয়েছেন মামুন মোল্লার পরিবারের পক্ষ থেকে।
উল্লেখ্য যে, মামুন মোল্লার মা গত সপ্তাহ
থেকে বার্ধক্য জনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন৷
