সোনারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় একজন নিহত - News Of Sonargaon

শিরোনাম

Wednesday, July 28, 2021

সোনারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মদনপুর এলাকায় সড়ক দূর্ঘটনায় জাকির মোল্লা নামের এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত জাকির মোল্লা (৪০) উপজেলার মুন্দিরপুর এলাকার মৃত শহিদ মোল্লার ছেলে।

 

বুধবার (২৮ জুলাই) সকাল ১১টার দিকে রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় সে নিহত হয়। তিনি একটি বেসরকারী কোম্পানীতে এইচআর হিসেবে কর্মরত ছিলেন বলে জানা যায়।

 

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, বুধবার বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুতগ্রামী একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে থানায় নিয়ে আসে