সোনারগাঁওয়ে সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল - News Of Sonargaon

শিরোনাম

Tuesday, July 27, 2021

সোনারগাঁওয়ে সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

সোনারগাঁওয়ে সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঝাকঝমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশের নেপথ্য নায়ক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিখাতে ঘটে যাওয়া বিপ্লবের স্থপতি সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিন পালিত হয়েছে

 

মঙ্গলবার (২৭ জুলাই) সোনারগাঁও পৌরসভা এলাকায় সোনারগাঁ পৌরসভা যুবলীগ সভাপতি আসাদুল ইসলাম আসাদের সার্বিক সহযোগিতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার পুত্রসজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষ্যে এক দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু।

 

সজিব ওয়াজেদ জয় মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২৭ জুলাই জন্ম গ্রহণ করেন। দেশ স্বাধীন হওয়ার পর তার নাম রাখেন নানা শেখ মুজিবুর রহমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা এ দুইজনের স্বপ্ন বাস্তবায়নে এবং ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার নেপথ্য কারিগর হিসেবে কাজ করছেন পরিশ্রমী, মেধাবী ও পরিচ্ছন্ন জীবন-জীবিকার অধিকারী কম্পিউটার বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয়।


উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ও সোনারগাঁ কমিউনিটি পুলিশের মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন প্রমুখ।