প্রয়াত উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেনের স্মরণে উপজেলা প্রশাসনের শোক ও দোয়া - News Of Sonargaon

শিরোনাম

Tuesday, July 27, 2021

প্রয়াত উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেনের স্মরণে উপজেলা প্রশাসনের শোক ও দোয়া

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের স্মরণে উপজেলা প্রশাসনের শোক ও দোয়া

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা: 

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য প্রবীন রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মো. মোশাররফ হোসেনের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে সোনারগাঁ উপজেলা প্রশাসন।



মঙ্গলবার (২৭ জুলাই) বিকেল ৩টায় উপজেলা সভাকক্ষে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের স্মরণে শোক সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।  এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের সভাপতিত্বে মোশাররফ হোসেনের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।



শোকসভায় এমপি লিয়াকত হোসেন খোকা সদ্যপ্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, বর্ষীয়ান রাজনীতিবিদ বীর সন্তান মোশাররফ হোসেন চলে যাওয়ায় সোনারগাঁওয়ের জন্য অফুরন্ত ক্ষতি হয়েছে। তিনি শুধু আওয়ামী লীগ পরিবারের নেতা ছিলেন না৷ তিনি গোটা সোনারগাঁওয়ের নেতা ছিলেন।




এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার গোলাম মুন্না, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, জামপুর ইউনিয়নের চেয়ারম্যান হামীম সিকদার শিপলুসহ অন্যান্য ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ।