সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে
মোট আয় ধরা হয়েছে ৬২ কোটি ৪৮
লাখ ৬০ হাজার
টাকা। ব্যয়
ধরা হয়েছে ৬১ কোটি ০৪
লাখ ২২ হাজার
টাকা। উন্নয়ন
ব্যয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৫৬ কোটি ৮৮
লাখ টাকা। তবে, বাড়ানো
হয়নি পৌরকর।
বুধবার
(৩০ জুন) সোনারগাঁ পৌরসভা কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে
এ বাজেট পেশ করেন পৌর মেয়র ও বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি সাদেকুর
রহমান ভূঁইয়া। মেয়রের পক্ষে বাজেট পাঠ করেন পৌর সচিব মো. শামসুল আলম। ঘোষিত
বাজেটে উন্নয়ন খাতেই বেশি গুরুত্ব দেয়া হয়েছে।
এসব আয়ের বড় অংশের জোগান আসবে সরকারের
বিভিন্ন প্রকল্পের বরাদ্দ থেকে। রাজস্ব খাত থেকে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে
৩ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা।
