সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে করোনার প্রকোপ মোকাবিলায় কঠোর লকডাউন বাস্তবায়ন ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধির
লক্ষ্যে পুলিশের পাশাপাশি পুলিশ ও বিজিবির পাশাপাশি সেনাবাহিনী কাজ করছে।
বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ১১টায় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি ইউনিট টহল শুরু করেছে। এসময় সেনাবাহিনীর সদস্যরা মাইকিং করে লোকজনকে সচেতন করতে দেখা যায়। সেনাবাহিনীর টহল ও ভ্রাম্যমান আদালতের অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোস্তফা মুন্না।
জরুরি প্রয়োজন ছাড়া বিনা কারণে ঘোরাঘুরি করলে ব্যবস্থা
নেয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছে। ইতিমধ্যে জরুরি প্রয়োজন ছাড়া জনসাধারণকে রাস্তায় বের
না হওয়ার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে।
আরো জানা যায়, সোনারগাঁ উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাঃ পলাশ কুমার সাহা জানান ২৮ জনের মধ্যে
১৩ জন করোনা পজিটিভ বলে জানিয়েছেন। সকলকে নিজ দায়িত্ব বোধ থেকে নিরাপদ আশ্রয়ে
থাকার পরামর্শ দিয়েছেন।
