সোনারগাঁওয়ে ২শ লিটার তেলসহ ৩ চোর পুলিশের হাতে আটক - News Of Sonargaon

শিরোনাম

Tuesday, June 29, 2021

সোনারগাঁওয়ে ২শ লিটার তেলসহ ৩ চোর পুলিশের হাতে আটক

সোনারগাঁওয়ে ২শ লিটার তেলসহ ৩ চোর পুলিশের হাতে আটক

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা


নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ২শত লিটার তেলসহ তিন তেল চোরকে হাতেনাতে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। 



মঙ্গলবার (২৯ জুন) ভোর আনুমানিক ৬ টার সময় উপজেলার  টিপরদী চৈতী গার্মেন্টসের সামনে ঢাকা চট্টগ্রাম মহা সড়কে তেল চুরিকালে  তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।  এ সময় তাদের ব্যবহৃত তেল মাপানো মটর, তিন টি টিনের খালি ড্রাম, চার টি প্লাস্টিকের খালি গেলন ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।



গ্রেফতারকৃতরা হলো, সুমন (২২)  পটুয়াখালী জেলার গুয়াবাড়ীয়া গ্রামের  রাজ্জাকের ছেলে, জয়নাল (২৮) আড়াইহাজার থানার ডেঙ্গুরকান্দি গ্রামের হোসেন আলীর ছেলে, আকাশ (১৯) ডেমরা থানার রাজাখালী গ্রামের  রফিকুল ইসলামের ছেলে।


সোনারগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানান, উপজেলার চৈতী গার্মেন্টসের সামনে ঢাকা চট্টগ্রাম মহা সড়কে তেল চুরির সময় তাদের আমরা হাতেনাতে গ্রেফতার করি। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।