নিখোঁজের ১ দিন পর খোরশেদ বেপারী (৭২) নামে এক বয়স্ক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নয়াগাঁও গ্রামে রাস্তার পাশের জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়। গত ২মার্চ সকাল ৯টা থেকে তিনি নিখোঁজ ছিলেন।
খোরশেদ বেপারীর বাড়ি পিরোজপুর ইউনিয়নের পাঁচকানিকান্দী এলাকায়। তিনি মৃত ছমির উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, স্থানীয় পথচারীর মাধ্যমে তার লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে
পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। লাশের পরনে ছিল লুঙ্গি ও সাদা পাঞ্জাবী।
এ ব্যাপারে
সোনারগাঁ
থানা পুলিশের সেকেন্ড অফিসার (এসআই)
ইয়াউর রহমান জানান,
পুলিশ লাশ উদ্ধার করে তদন্ত পূর্বক স্ট্রোক করে মারা গেছে বলে মনে
হওয়ায় এবং পরিবারের ও স্থানীয় এলাকাবাসীসহ জনপ্রতিনিধিদের কোন অভিযোগ না থাকায় লাশ
পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বুদ্ধি প্রতিবন্ধি খোরশেদ বেপারির পরিবার থেকে
তার আপন ভাই একটি অপমৃত্যুর মামলা দায়ের করছেন।
বুদ্ধি প্রতিবন্ধি খোরশেদ বেপারির ভাই তোফাজ্জল জানান, আমার বাবা আমার মা মারা যাওয়ার পর মানসিক ভাবে অসুস্থ্য হয়ে পরে। স্বাভাবিক ভাবে কথা বলতে পারতেন না। গত ২মার্চ সকাল সাড়ে ৯টার দিকে
পাচানী বাজার থেকে চৌরাস্তা যাওয়ার পথে নিখোঁজ হওয়ার পর সোনারগাঁ ও অন্যান্য
এলাকায় তাকে খোঁজাখুজি করে পাওয়া যায়নি। আত্মস্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করে না পাওয়ায় থানায় পুলিশের স্মরণাপন্ন
হয়েছিলাম। তারপর আজ জানতে পারি এখানে তার লাশ পরে আছে।
