সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজারে নবনির্মিত ওয়াশব্লক উদ্বোধন করা হয়েছে।
৩ মার্চ বুধবার বিকালে সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ মোল্লা এটি উদ্বোধন করেন।
বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে সোনারগাঁ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আধুনিক মানের এই ওয়াশব্লকটি নির্মাণ করা হয়েছে।
ওয়াশব্লক উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- নয়াপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আসাদুর রহমান আসাদ, সুলতান আল মামুন, আমিনুল ইসলাম, হোসেন মেম্বার, আমজাদ হোসেন, তাওলাদ হোসেন, মো. হারুন, মো. বাবুল, শাহাদাত হোসেন, আঃ দাইয়ান, হোসেন মিয়া প্রমুখ।
