নিউজ ডেস্কঃ
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে কাতার প্রবাসীর স্ত্রী, এক সন্তানের জননী রোকসানা আক্তার কমলা (২২) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২রা মার্চ) রাতে উপজেলার দড়িকান্দি ইলিয়াছদী এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক ইয়াউর রহমান বলেন, কাতার প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী রোকসানা আক্তার কমলা মানসিক বেকার গ্রস্ত ছিলেন। গতকাল মঙ্গলবার রাতে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। নিহত কমলার ৬ মাসের মোফাস্সির নামের একটি পুত্র সন্তান রয়েছে।
