সোনারগাঁও সংবাদদাতাঃ
আসন্ন ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ মার্চ) বিকালে ৫ টায় উপজেলার সোনারগাঁও পৌরসভার রয়েল রিসোর্ট অডিটোরিয়ামে জাতীয় পার্টির জামপুর ইউনিয়ন শাখার আহবায়ক আলহাজ্ব আশরাফুল ভূইয়ার সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁও আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা এমপি।
প্রধান অতিথির বক্তব্যে লিয়াকত হোসেন খোকা বলেন, সামনে নির্বাচন আমাদের দল থেকে এবার ক্যান্ডিডেট দিবো আপনাদের দল থেকে চেয়ারম্যান চান যার যার এলাকা যার যার এলাকা তাকেই ঠিক করতে হবে মানুষের কাছে গিয়ে বুঝাতে হবে, ভোট চাইতে হবে। এলাকার মানুষদের কে ভালোবেসে সব কাজ আপনাদেরই করতে হবে। আমি চাই এই সোনারগাঁওয়ের সোনার মানুষেদের জন্য ১০ টি ইউনিয়নে ১০ টি ভালো চেয়ারম্যান হউক।
অনুষ্ঠিত কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সাবেক চেয়ারম্যান শাহ মোহাম্মদ হানিফ, শম্ভুপুরা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল সহ আরো অন্যান্য নেতাকর্মীরা।
