সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৩ মাস আগে গলা কাটা অবস্থায় বিল্লাল হোসেন (৪২) এক ব্যক্তির লাশ উদ্ধার করে থানা পুলিশ। ঐদিন মাথা না পাওয়া গেলেও আজ সেই বিল্লালের বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে তালতলা ফাঁড়ি পুলিশ।
সোমবার (১ মার্চ) বিকেল ৪ টায় ঢাকা- সিলেট এশিয়ান হাইওয়ের উপজেলায় জামপুর ইউনিয়নের মিরেরটেক এলাকার কলতাপাড়ায় রাস্তার পাশের পুকুর থেকে বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করেছে মিরেরটেক ফাঁড়ি পুলিশ। নিহত বিল্লাল হোসেন মিরেরটেক গ্রামে মৃত রিয়াজউদ্দিনের ছেলে। মাথাটি পুলিশ সিআইডিতে হস্তান্তর করা হয়েছে।
মীরেরটেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহসান উল্লাহ জানান, গত বছরের ডিসেম্বএ মাসের ৬ তারিখে কে বা কাহারা বিল্লাল হোসেন (৪২) কে কে বা কাহারা গলাকেটে হত্যা করে তার দেহটি একটি জঙ্গলে ফেলে রেখে মাথাটি নিয়ে যায়। এরপর থেকে বিভিন্ন জায়গায় খুঁজাখুজি করে পুলিশ মাথাটি উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে আজ সোমবার বিকেলে মীরেরটেক বাজারের সামনে একটি পুকুরের পানি নিস্কাশন করে মাছ ধরার সময় একটি বাজারের ব্যাগ দেখতে পেয়ে তা খুলে তার ভেতর বিল্লালের গলিত মাথাটি পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ গলিত মাথাটি উদ্ধার করে সিআইডি টিমের কাছে হস্তান্তর করেছে।
ঘটনাস্থলে নিহত বিল্লালের ছেলে ফয়সাল জানান, আজ প্রায় ৩ মাস পর আমার বাবার পুকুর থেকেই তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়েছে।
