পিরোজপুরের বটতলায় পার্টি অফিস উদ্বোধনে খোরশেদ ফরাজীর ব্যাপক চমক - News Of Sonargaon

শিরোনাম

Tuesday, March 16, 2021

পিরোজপুরের বটতলায় পার্টি অফিস উদ্বোধনে খোরশেদ ফরাজীর ব্যাপক চমক

পিরোজপুরের বটতলায় পার্টি অফিস উদ্বোধনে খোরশেদ ফরাজীর ব্যাপক চমক

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের দলীয় কার্যালয় উদ্বোধনে আওয়ামী লীগ নেতা খোরশেদ ফরাজী ব্যাপক প্রচার প্রচারণা ও শোডাউন লক্ষ্য করা গেছে।

স্থানীয় আওয়ামী লীগ সুত্রে জানা যায়, খোরশেদ ফরাজি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পিরোজপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী।

গতকাল (১৫ মার্চ) বিকেলে খোরশেদ ফরাজীর নেতৃত্বে ৫০০ শত নেতা কর্মী  নিয়ে ব্যাপক শোডাউন মধ্য দিয়ে ওয়ার্ড পার্টি অফিসে এসে জড়ো হন।

আওয়ামী লীগের তরুণ প্রজন্মের নেতা খোরশেদ ফরাজী জানান, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের সফল চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম ভাইয়ের আগমনে আমাদের পিরোজপুর ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের মাঝে আনন্দ বইছে। তাই আমরা বিভিন্ন নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে অনুষ্ঠানকে সফল করার জন্য আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছি।

এদিকে সরেজমিনে ঘুরে দেখা যায় পার্টি অফিসের  উদ্বোধনকে কেন্দ্র করে মঙ্গলেরগাঁও বটতলা বাজারের আশেপাশের এলাকায় ছেয়ে গেছে ফেস্টুন ব্যানার এবং গেট খোরশেদ ফরাজীর নেতৃত্বে মোগরাপাড়া ব্রিজের ডাল থেকে মঙ্গলেগাঁও বটতলা বাজার পর্যন্ত শোভা পাচ্ছে বিভিন্ন ফেস্টুন ব্যানার।