সোনারগাঁও (নারায়নগঞ্জ) প্রতিনিধিঃ
‘সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে’ এই
স্লোগানকে সামনে রেখে এলাহীনগর নবীনগর হাফিজিয়া এবতেদায়ী মাদ্রাসা ও এতিমখানা অর্ধশতাধিক ছাত্রদেরকে নিয়ে নারায়ণগঞ্জ
সোনারগাঁওয়ে শম্ভুপুরা ইউনিয়নের
স্বেচ্ছাসেবী সংগঠন মানব সেবা উন্নয়ন
দরিদ্র দূরীকরণ ফাউন্ডেশনের একঝাঁক তরুণ পবিত্র আল কোরআন
তিলাওয়াত, গজল, নাতে রাসূল (সাঃ) প্রতিযোগিতা ও পুরষ্কার
বিতরণ সহ তাদের জন্য একবেলা খাবার খাওয়ার আয়োজন করেন।
সোমবার (১৫ মার্চ) দুপুর দেড় টায় উপজেলার এলাহীনগরে মানব সেবা উন্নয়ন দরিদ্র দূরীকরণ ফাউন্ডেশনের সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে এলাহীনগর নবীনগর হাফিজিয়া এবতেদায়ী মাদ্রাসা ও এতিমখানা ছাত্রদেরকে নিয়ে কার্যক্রম করে পরিচালনা করেন।
এ সময়
সংগঠনের সদস্য সোহান জানান, মানব সেবা উন্নয়ন
দরিদ্র দূরীকরণ ফাউন্ডেশনের নিজেদের অর্থায়নে সমাজের সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্র
মানুষের মুখে হাসি ফুটানের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আমাদের দেশের তরুণ সমাজ বদলে গেলে আমাদের দেশের
দরিদ্রতা ও সুশিক্ষার উপরে দেশ সমাজ পরিচালিত হবে।
এ সময়
উপস্থিত ছিলেন পথশিশু ও দরিদ্র ফাউন্ডেশনের সদস্য এ এফ আরিফ, সুমন
আল হাছান, আহমেদ
শরীফ পিন্টু ও মানব সেবা উন্নয়ন দরিদ্র দূরীকরণ ফাউন্ডেশনের এর সংগঠনের সদস্য সোহান, শান্ত, ছোটন, ইব্রাহিম, রাশেদ, আলিফ,
তুহিন, অনিক, মাহিদ, ফয়সাল, পায়েল,
ইবা, তানজিলা, আনিকা, মেঘলা, নদী এবং মাদ্রাসার প্রধান শিক্ষক শিক্ষার্থীগণ।

