সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে "আঙ্গিনা অফিস পরিচ্ছন্ন রাখি, ইতিবাচক স্বপ্নময় সোনারগাঁও গঠনে আত্মনিয়োগ করি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উপলক্ষে বিডি ক্লিন সোনারগাঁও ও সোনারগাঁ উপজেলার বাংলাদেশ স্কাউটসের সদস্যদের কে নিয়ে উপজেলা চত্ত্বরে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়।
মঙ্গলবার (১৬ মার্চ) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম স্বেচ্ছাসেবীদের কে পরিচ্ছন্ন সোনারগাঁ গড়ার শপথ ও নিজ হাতে পাবলিক প্লেস পরিচ্ছন্নকরণের মাধ্যমে উপজেলার বিশেষ পরিছন্নতা কার্যক্রমের সূচনা করেন।
সূচনা বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, মুজিববর্ষে সোনারগাঁ উপজেলার ২০০ জন স্কাউটস, ১০০ জন বিডি ক্লিন সেচ্ছাসেবক, রেডক্রস সেচ্ছাসেবক ও উপজেলার কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহনে আজ সকাল ১০ টা থেকে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। উপজেলা পরিষদ চত্তর এবং সকল অফিস প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে সম্পর্ণভাবে পরিস্কার করা হয়। সামনের দিনগুলোতে এ পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে। আসুন আমরা নিজে পরিচ্ছন্ন থাকি। প্রিয় সোনারগাঁওকে পরিস্কার পরিচ্ছন্ন রাখি।
পরিচ্ছন্ন কার্যক্রমে বিডি ক্লিন সোনারগাঁও নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ১০০জন ও নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের স্কাউটসের ২০০ জন সদস্য মিলে মোট ৩ শতাধিক সদস্য ৩ লক্ষ বর্গফুট পাবলিক প্লেস পরিচ্ছন্নকরণ কর্মসূচিতে অংশ নেন।
এসময় পরিচ্ছন্ন সোনারগাঁ গড়ার পরিচ্ছন্নতার কার্যক্রমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান সহ উপজেলা সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

