![]() |
| কোয়াশাচ্ছন্ন ভোরে একদল গ্রীন আর্মি পরিচ্ছন্ন করলো ঐতিহাসিক আনন্দবাজার মাঠ |
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় শত বছরের
পুরোনো আনন্দবাজার হাটের মাঠ ও তার আশপাশ
পরিচ্ছন্ন করলো গ্রীন আর্মি খ্যাঁত বিডি ক্লিন সোনারগাঁওয়ের একদল স্বেচ্ছাসেবী
তরুণ।
সাপ্তাহিক ছুটিরদিন শুক্রবার
(২৯ জানুয়ারি) ভোর সকালে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার হাটের মাঠে বিভিন্ন
প্রান্ত থেকে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ-তরুণীরা একত্রিত হতে থাকে।
বিডি ক্লিন সোনারগাঁও টিমের সমন্বয়ক কামরুজ্জামান রানার নেতৃত্বে প্রায় অর্ধশত
স্বেচ্ছাসেবী ২ ঘন্টা ব্যাপি পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালনা করে পুরো হাট
প্রাঙ্গনের চিত্র পাল্টে দেয়।
গনমাধ্যমকর্মী কামরুজ্জামান
রানা বলেন, কোয়াশাচ্ছন্ন
ভোরে ঢিলেমি বা আলসেমিকে বিদায় জানিয়ে পরবর্তী প্রজন্মকে একটি পরিচ্ছন্ন আগামী
উপহার দেয়া অপরিহার্য ও গুরুত্বপূর্ণ ভেবে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনে একত্রিত হয়েছিলাম বিডি ক্লিন সোনারগাঁও টিমের ৪৯তম
ইভেন্টে ঐতিহাসিক আনন্দবাজার
হাটের মাঠে। আমরা পুরো মাঠ পরিচ্ছন্ন করার পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণের
মাঝে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার বার্তা পৌছে দিয়েছি।
উল্লেখ্য যে, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে ২০১৬ সাল থেকে কাজ করছে বিডি ক্লিন। তারই ধারাবাহিকতায় গত ২০১৯ সাথের ৩রা অক্টোবর সোনারগাঁয়ে উপজেলা ভিত্তিক কাজ শুরু করে বিডি ক্লিন সোনারগাঁও।
