ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন আতিকুল ইসলাম - News Of Sonargaon

শিরোনাম

Saturday, January 30, 2021

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন আতিকুল ইসলাম

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম (ছবি সংগৃহীত)

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ও মানবাধিকার শীর্ষক প্রতিযোগিতায় ঢাকা জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম, রূপগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার শাহ নুসরাত জাহান।

শনিবার (৩০ জানুয়ারী) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু ও মানবাধিকার শীর্ষক প্রতিযোগিতায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার এ কে এম মাসুদুজ্জামান ও জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ইউএনওদের হাতে সম্মাননা ও স্বীকৃতির স্মারক তুলে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন স্পিকার শিরীন শারমিন, আইন মন্ত্রী আনিসুল হক, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম। 

এসময় আরও উপস্থিতি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম বেপারি, জেলা শিক্ষা অফিসার শরীফুল ইসলাম, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাসান বিন মোহাম্মদ আলী, সিদ্ধিরগঞ্জ সহকারী কমিশনার (ভুমি) রেজা মোঃ গোলাম মাসুম, নেজারত ডেপুটি কালেক্টর সাঈদুজ্জামান হিমু প্রমুখ।