সোনারগাঁওয়ে আওয়ামী মোটরচালক লীগের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - News Of Sonargaon

শিরোনাম

Thursday, January 28, 2021

সোনারগাঁওয়ে আওয়ামী মোটরচালক লীগের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সোনারগাঁওয়ে আওয়ামী মোটরচালক লীগের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা আওয়ামী মোটর চালকলীগের  ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (২৮ শে জানুয়ারি) সকাল ১১ ঘটিকায় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা আল মদিনা টাওয়ার কমপ্লেক্সে মটর চালকলীগের অফিসে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী মোটর চালকলীগের সভাপতি মো: আনোয়ার হোসেনের সভাপতিত্বে আগত অতিথিরা কেক কাটেন।

এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহসভাপতি মো: নবী হোসেন, সাধারণ সম্পাদক মো: কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেনসহ সংগঠনের রাজ্জাক, শাহাবউদ্দিন, রিয়াজুল ইসলাম, মোক্তার, তাজুল, আবুল, দুলাল, গোলাপ, হানিফ, রিপন এবং আওয়ামী মোটর চালকলীগের আরো শতাধিক সদস্যবৃন্দ।  দোয়া শেষে উপস্থিত সবাইকে কেক বিতরণ করা হয়।