সোনারগাঁওয়ে চোরাই পিকআপসহ চোর চক্রের ২ সদস্য আটক - News Of Sonargaon

শিরোনাম

Friday, December 4, 2020

সোনারগাঁওয়ে চোরাই পিকআপসহ চোর চক্রের ২ সদস্য আটক

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মদনপুরে চোরাই পিকআপসহ চোর চক্রের সক্রিয় সদস্যকে আটক করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ

শুক্রবার (৪ঠা ডিসেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ মদনপুর এলাকা থেকে তাদের আটক করে। কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ওসি মনিরুজ্জামান মনির জানান, সআই নুরুল হাসানের নেতৃত্বে এক অভিযানে মদনপুর চৌরাস্তা থেকে চোরাইকৃত পিকআপ ঢাকা মেট্রো-ন-১৫ -৩৯৫২ গাড়িসহ চোর চক্রের দুই সদস্য মো: ওবায়দুল ইসলাম (২৪) ও মো: ফারুক (২২) কে আটক করা হয়েছে। উদ্ধারকৃত গাড়ির মুল্য প্রায় আট লক্ষ টাকা। গাড়িটি চুরি হওয়ার ব্যাপারে লালমাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাই আসামীসহ পিকআপটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য লালমাই থানার এসআই’র নিকট হস্তান্তর করা হয়।

আটককৃত চোর সদস্য মো: ওবায়দুল ইসলাম বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার দত্তরাবাদ গ্রামের নাসির হাওলাদারের ছেলে ও মো: ফারুক কুমিল্লা জেলার সদর দক্ষিন থানার চানপুর গ্রামের মৃত আ: মালেকের ছেলে।

থানা সূত্রে জানাযায়, পিকআপটি কুমিল্লা সদর দক্ষিন থানার চাঁনপুর বিশ্বরোডে এনে পাঁচ হাজার টাকা চুক্তি মতে ঢাকা রামপুরা বনশ্রী এলাকায় পৌঁছে দেওয়ার শর্তে আসামী মো: ওবায়দুলের নিকট বুঝিয়ে দেন।একই সাথে গাড়িটি দেখাশুনার জন্য আসামী মো: ফারুককে ৫’শ টাকার চুক্তিতে উক্ত গাড়িতে পাঠায়। পরবর্তীতে জানা যায়,আজ ভোর ৪ টায় জনৈক মো:শামীম মিয়া আসামী দুইজনকে গাড়িটি রামপুরা বনশ্রীতে পৌঁছে অপেক্ষা করতে বলে।